ডাকাতির মামলায় অভিযুক্ত একজন গ্রেফতার

ডাকাতির মামলায় অভিযুক্ত একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির মামলায় অভিযুক্ত সেলিম হাজারী (২৮) নামে একজন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার মাধবপুরের বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে মাধবপুরে ডাকাতির মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি সেলিম হাজারী গ্রেফতার হয়। তিনি জেলার মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকার বাসিন্দা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- মানুষের কল্যাণের কথা বিবেচনায় নিয়েই এবারের বাজেট-অর্থমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...