রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড- দেশের আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড আদায়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দুই আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই মামলাটি দেশের বিচার ইতিহাসে দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া ধর্ষণ-হত্যা মামলার নতুন নজির গড়েছে। বিচার শুরু থেকে রায় পর্যন্ত সময় লেগেছে মাত্র ৫ কার্যদিবস, আর ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় ঘোষণা করা হলো রায়।

গত ১৯ মে ঢাকার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৮ বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে।

মামলার তদন্ত শেষে ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত। সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুর রহমান দুলু। তিনি বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট।”

সূত্র: bdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...