আবুল মোবারক চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

আবুল মোবারক চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ আবুল মোবারক চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজারের প্রাক্তন ব্যবসায়ী সাবাসপুর গ্রামের চৌধুরী বাড়ির বাসিন্দা।

২০০৬ সালের ২৫মে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি একজন সৎ, পরোপকারী ও সমাজসেবামূলক মনোভাবাপন্ন ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও এলাকাবাসী তার রূহের মাগফেরাত কামনা করেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, আবুল মোবারক চৌধুরী বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর পিতা এবং সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন চৌধুরী ও লন্ডন প্রবাসী জামাল উদ্দিনের শ্বশুর ছিলেন।

আরও পড়ুন- চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন জুয়েল আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...