টানা হারে হতাশায় কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম

টানা হারে হতাশায় কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক॥ বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ হারে হতাশা লুকাতে পারলেন না পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তবে একইসঙ্গে বাংলাদেশের দাপুটে ক্রিকেট, বিশেষ করে নাহিদ রানার উত্থান ও টেস্ট ক্রিকেটে স্বাগতিকদের উন্নতির ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

সিলেটে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ দিনের সকালে বাকি ৩ উইকেট তুলে নিয়ে দাপুটে জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

এটি ছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মাটিতেও ২ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে ধবলধোলাই করল টাইগাররা।

এই সিরিজ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াসিম আকরাম বলেন, পাকিস্তানের এমন হারে তিনি ভীষণ হতাশ। তবে জয়ী দল হিসেবে বাংলাদেশ পূর্ণ প্রশংসা পাওয়ার যোগ্য, বাংলাদেশের কাছে দ্বিতীয়বার পাকিস্তানের হার দেখতে সত্যিই হতাশাজনক। কিন্তু জয়ী দলকে পুরো কৃতিত্ব দিতে হবে। তারা পূর্ণাঙ্গ ক্রিকেট খেলেছে।

বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তনের বিষয়টিও আলাদা করে তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। তার মতে, আগে বাংলাদেশে ধীরগতির ও স্পিন-সহায়ক উইকেট বেশি দেখা যেত। কিন্তু এখন তারা অনেক ভারসাম্যপূর্ণ টেস্ট উইকেট তৈরি করছে, যা দ্রুতগতির বোলারদেরও সহায়তা করছে।

ওয়াসিম আকরাম বলেন, আগে বাংলাদেশের উইকেট ছিল নিচু, ধীরগতির এবং স্পিন-নির্ভর। কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে। এতে দ্রুত উঠে আসা পেসাররা সুবিধা পাচ্ছে এবং তারা পাকিস্তানকে গতি দিয়েই ছাপিয়ে গেছে।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার প্রশংসা করেন তিনি। তার ভাষায়, নাহিদ রানা কী অসাধারণ প্রতিভা। তাকে দেখতে দারুণ লাগে। বাংলাদেশ এখন এই সংস্করণে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত।

সিলেট টেস্টে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৯৭.২ ওভারে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। লড়াই করেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি সফরকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...