চেয়ারম্যান পদে আলোচনায় আল আমিন সোহাগের নাম

চেয়ারম্যান পদে আলোচনায় আল আমিন সোহাগের নাম

নিজস্ব প্রতিনিধি॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েয়েছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব আল আমিন সোহাগের নাম।

আল আমিন সোহাগ ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলীর ছেলে। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় রাজনীতিতে তার একটি পরিচিতি রয়েছে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে সক্রিয় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে সংগঠিত করা এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূলের অনেক ভোটার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

নিজামপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে আল আমিন সোহাগ এলাকায় ইতোমধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতিও তাকে সম্ভাব্য শক্ত প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হওয়ায় রাজনৈতিক মাঠ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে। তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা থাকায় আল আমিন সোহাগ নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে আল আমিন সোহাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে তার অংশগ্রহণ নিয়ে আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে তিনি এখনো প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...