ব্যবসায়ী জসিম উদ্দিন তালুকদার সকলের দোয়া চেয়েছেন

ব্যবসায়ী জসিম উদ্দিন তালুকদার সকলের দোয়া চেয়েছেন

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকার পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন তালুকদার সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি ড্রাইভার বাজারস্থ মেসার্স তালুকদার মেডিসিন সেন্টার-এর স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।

সম্প্রতি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

স্থানীয়রা জানান, জসিম উদ্দিন তালুকদার শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন মানবিক মানুষ হিসেবেও এলাকায় পরিচিত। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা করা এবং মানুষের বিপদে এগিয়ে যাওয়ার কারণে তিনি সকলের কাছে প্রশংসিত।

তার অসুস্থতার খবরে এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন।

জসিম উদ্দিন তালুকদারের পরিবারের পক্ষ থেকেও দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে তার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...