হবিগঞ্জ জেলা ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি

হবিগঞ্জ জেলা ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এমএ মান্নান বকুল( বকুল আহমেদ)। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনের মাধ্যমে ঘোষিত এই কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এমএ মান্নান বকুল। তার নিষ্ঠা, পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এমএ মান্নান বকুল বলেন, “আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো এবং সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করে যাবো।”

এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি সফলভাবে তার দায়িত্ব পালন করতে পারেন।
ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এমএ মান্নান বকুলের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

আরো পড়ুন- বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...