শায়েস্তাগঞ্জ যুবদল এর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল।

শায়েস্তাগঞ্জ যুবদল

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ-এর ৫৯তম জন্মবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।


বুধবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবেরচক মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন সোহাগের উদ্যোগে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং এমপি জি কে গউছের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন- নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...