দুর্গম বনাঞ্চল থেকে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার  জব্দ

দুর্গম বনাঞ্চল থেকে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার  জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে।

যার সিজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। রোববার (১৯ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় সেগুন বাগান নামক স্থানে টহল পরিচালনা করে।

এ  সময় ভারত হতে মাদক পাচারকারীরা কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসে। তাৎক্ষণিক বিজিবি টহলদল ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।  উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে মোট ৯৯ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল ভারতীয় মদ  ও ১৫ বোতল বিয়ার জব্দ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...