নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে শেখ জায়দুল ইসলাম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল ইসলাম ওই গ্রামের মৃত শেখ লোকমান উল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, জমি নিয়ে একই গ্রামের মজিদ মিয়া ও তার লোকজনের সঙ্গে জায়দুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে জায়দুল জমিতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে মজিদ মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে জায়দুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। রক্তাক্ত অবস্থায় জায়দুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন- হামের উপসর্গ নিয়ে দুই শিশু মৃত্যু
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন