শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানকে সম্মাননা জানিয়েছে শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে পরিষদের পক্ষ থেকে ইউএনও মোঃ আসাদুজ্জামানকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পরিষদের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদের উপদেষ্টা ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আজিজ আব্দুল ফরহাদ, পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাহাব উদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জাবেদুর রহমানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও মোঃ আসাদুজ্জামান শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং জনকল্যাণমূলক কাজে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিষদের নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।
আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন