নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় এ বিষিয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মোঃ মুজাহিদ মিয়া (২৫) ও মোঃ হাবিবুর রহমান (৬৫)।
র্যাব জানায়- এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা হতে একটি সিএনজিযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি বেলঘর বাসস্ট্যান্ডে পৌঁছে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সিএনজি চালিত অটোরিকশাকে সংকেত দিয়ে থামালে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক তাদের হেফাজতে থাকা সিএনজির ভিতর থেকে ৫৫ কেজি গাঁজা ও সিএনজিসহ তাদের গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন