মো. মামন চৌধুরী॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত মোঃ শাহজাহানের ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৫), মৃত ধন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩২) ও সবুজ মিয়ার ছেলে মোঃ সোহেল রানা(২৪)।
র্যাব সূত্র জানায়, এর আগে সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের হবিগঞ্জের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহাসড়কের অলিপুর ওয়ালটন শোরুমের বিপরীত পাশে কতিপয় মাদক কারবারি μয়-বিμয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
ওই সংবাদ পেয়ে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে।
তাৎক্ষণিক তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৯ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- ডাকযোগে চেয়ারম্যানের কাছে কাফনের কাপড়ে প্রাণনাশের হুমকি
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন