নিজস্ব প্রতিনিধি ॥ পরিবেশগত সংকট মোকাবেলায় সবচেয়ে কার্যকর উদ্যোগ হলো বৃক্ষরোপণ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো, গাছের পরিচর্যা ও বনভূমি রক্ষার বিকল্প নেই।
পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী আমাদের দেশে খুবই প্রচলিত ও জনপ্রিয় উদ্যোগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, অনেক সময় বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় লাগানো গাছগুলোর দেখভাল করার কেউ থাকেন না।
ফলে এসব বৃক্ষরোপণ লোকদেখানো কর্মসূচী ছাড়া কিছুই নয়। সুতরাং কেবল গাছ লাগালেই হবে না, গাছগুলোর পরিচর্যা করতে হবে। আমাদের দেশে পরিবেশের জন্য ক্ষতিকর অনেক গাছ রয়েছে। অবিলম্বে এসব গাছের একটি তালিকা করে তা কেটে ফেলে সেখানে পরিবেশবান্ধব গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।
হবিগঞ্জের একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তাদের মানবিক উদ্যোগে সরকারি বেসরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে সহায়তা প্রয়োজন।
শনিবার (২৩ মে) হবিগঞ্জের সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটির উদ্যোগে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের দুই পাশ ও খোয়াই নদীর বাঁধসহ জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক একথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে ও বন পরিবেশ বিষয়ক সম্পাদক ফখরুল হাসান ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বর্ষিয়ান সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ এর সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার আহবায়ক কবি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সংগঠনের উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম প্রমুখ।
বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, হবিগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খোয়াই নদীকে বাঁচাতে হবে। এই তরুণরা যদি পরিবেশ রক্ষায় এগিয়ে আসে তাহলে আগামীর বাংলাদেশ গড়তে আমদের দুশ্চিন্তার কিছু নেই। হবিগঞ্জের সন্তান হিসেবে আপনাদের প্রতিটি পরিবেশ বান্ধব কর্মসূচির পাশে থাকব।
অন্যান্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান আফছার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তাজিম, শাওন খান, প্রচার সম্পাদক নাবিক হাসান নির্জন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সৌরভ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ জিসান।
আরও পড়ুন- সারাদেশে শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন