হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে নতুন ধারার দৈনিক পত্রিকা ‘দৈনিক রূপান্তর সময়’-এর প্রকাশনা উৎসব, মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক রূপান্তর সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, চৌধুরী মো. ফরিয়াদ, মঈন উদ্দিন চৌধুরী টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মো. জিতু মিয়া, সাবেক বিজিবি সার্জেন্ট মো. আমিনুল ইসলাম আমীন।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ নায়েব হোসাইন, সাংবাদিক মোহাম্মদ নূর উদ্দিন, আজহারুর ইসলাম চৌধুরী মুরাদ, সৈয়দ মশিউর রহমান, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান রাজু, রূপান্তর সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মো. পাপলু চৌধুরী, নির্বাহী সম্পাদক শাহ জুনায়েদ আহমেদ জালাল, প্রধান প্রতিবেদক শাহ মোহাম্মদ নাজমুল আলম শাকিল, রেড ক্রিসেন্টের মো. সারোয়ার হোসেন জয়, বিএনপি নেতা মো. আরব আলী (লগুছ), মো. হাবিবুর রহমান, মাওলানা মো. সাদেকুর রহমান, মাওলানা মো. সোহেল আরমান, মোহাম্মদ বদরুল আলম মুরাদ, শাহ মুহাম্মদ জুয়েল, মোহাম্মদ তুহিন, মো. মরম আলী, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ রায়হান, শাহ মুহাম্মদ শুভ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রাজা, মোহাম্মদ তুষার, মাহিন, সারোয়ার, তুহিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ শাহ আলমের পরিচালনা অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে মানুষের কথা তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই দৈনিক পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথি ও পত্রিকার সংশ্লিষ্টদের অংশগ্রহণে কেক কেটে দৈনিক রূপান্তর সময়ের প্রকাশনা উৎসব উদযাপন করা হয়। সবশেষে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সংশ্লিষ্টদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন