আন্তর্জাতিক ডেস্ক ॥ আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হরমুজ প্রণালি থেকে আরো তেল ট্যাঙ্কার বেরিয়ে আসায় সরবরাহ নিয়ে উদ্বেগ কমে আসায় তেলের দামের এই পতন হয়েছে বলে বুধবার জানিয়েছে রয়টার্স। বৈশ্বিক তেলের মানদন্ড ব্রেন্ট ক্রুড বুধবার ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছিল।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরুর আগের দিন, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির পর এই প্রথম তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারের নিচে নেমেছে। এদিকে, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে নেমে গেছে, যা ২ মার্চের পর সর্বনিম্ন।
বুধবার হরমুজ প্রণালি থেকে ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী তিনটি আটকে পড়া ট্যাংকার বেরিয়ে গেছে। এগুলোর মধ্যে দুটি এশিয়ার দিকে যাচ্ছিল বলে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যে দেখা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির ফলে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরো তেল সরবরাহের পথ খুলে যাওয়ায় এমনটা হচ্ছে।
বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চালান ছাড় মূল্যে বিক্রি হচ্ছে, যা বাণিজ্য প্রবাহে পরিবর্তন আনছে। মধ্যপ্রাচ্যের দ্রুত বর্ধনশীল সরবরাহের কারণে বাজার চাপের মধ্যে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর ইরানও বিক্রি বাড়াতে প্রস্তুত।
আরও পড়ুন- কুমিল্লার হাসানপুর স্টেশনে সোনার বাংলার ইঞ্জিন বিকল
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন