নিজস্ব প্রতিনিধি॥ এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে নাহিল চৌধুরী। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে এ ফলাফল অর্জন করেছে।
নাহিল চৌধুরী সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন চৌধুরী ও গৃহিণী মোছা. নাজমা আক্তার চৌধুরীর একমাত্র সন্তান।
কাক্সিক্ষত ফলাফল অর্জন করায় নাহিল চৌধুরী তার শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্সক্ষীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে তার। এ স্বপ্ন পূরণে সে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
আরও পড়ুন- লতিকচু চাষে সফল কৃষক এমরান
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন