নিজস্ব প্রতিনিধি॥ ব্রাজিলের সমর্থন ছেড়ে এক মণ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে যোগ দিয়েছেন আবু হুজাইফা নামে এক তরুণ।
শনিবার বিকেলে রংপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান। হুজাইফা রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী।
হুজাইফা বললেন, জীবনে ব্রাজিলকে বড় কোনো শিরোপা জিততে দেখিনি। তবে আর্জেন্টিনাকে সাফল্য রয়েছে অনেক। তাই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার পরিবারের প্রায় সবাই আর্জেন্টিনা সমর্থক।
দুধ দিয়ে গোসলের কারণ সম্পর্কে মজার ছলে তিনি বলেছেন, ব্রাজিলের গায়ে গন্ধ, তাই দুধ দিয়ে গোসল করে সেই গন্ধ দূর করছি। পরে তাকে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সমর্থকরা ফুলের মালা পরিয়ে দিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে স্বাগত জানান।
এ সময় আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আসাদুজ্জামান আফজাল, ইসমাইল হোসেন প্রিন্স, জে জে হৃদয়সহ অনেক সমর্থক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন