ডেস্ক রিপোর্ট ॥ দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউজ ও স্টেশনে কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে পাঁচদিনের ছুটিতে যাচ্ছে সারাদেশ। এর মধ্যে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে, তাই বাকি তিনদিনের ছুটির জন্য এ নির্দেশনা জারি করা হলো।
তবে এ পাঁচদিনই বন্ধ থাকবে দেশের ব্যাংক লেনদেন ও পুঁজিবাজারসহ আর্থিক খাত। এ বিষয়ে সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে।
আরও পড়ুন- পেশির ইনজুরির কারণে মিলান ডার্বিতে খেলা নিয়ে শঙ্কায় মার্তিনেজ
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন