নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রাম থেকে একটি মেছো বিড়াল উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যায় জারুলিয়া গ্রামের রুবেল মিয়ার বাড়িতে এই মেছো বিড়ালটি ঢুকে পড়ে।
তিনি স্থানীয় ওয়ার্ড মেম্বার কবির মিয়াকে বিষয়টি জানান। পরে তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু এবং চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জাহির মিয়া। তারা একসাথে মেছো বিড়ালটি উদ্ধার করেন।
পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নির্দেশনায় গ্রামবাসীর উপস্থিতিতে মেছো বিড়ালটি গ্রাম থেকে কিছুটা দূরের একটি নির্জন এলাকায় অবমুক্ত করা হয়।
আরো পড়ুন- নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন