নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন ও তার ছেলে রাশেদ মিয়া। শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাতে এসব তথ্য নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ডোবার পানি সেচ করতে বৈদ্যুতিক পাম্পে কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ডোবায় পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে ছেলে রাশেদ মিয়া এগিয়ে এলে সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- প্রাক্তন স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দোষ স্বীকার
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন