শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে মাদক বিক্রি ও মাদক সেবন করার অপরাধে দুইজনকে ১ বছর করে জেল ও ৫০টাকা জরিমানা করলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন।
দন্ডপ্রাপ্তরা হল, মাদক বিক্রেতা শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আব্বাস মিয়া (৫০) ও প্রাণ-আরএফএল-এ চাকরিরত গাজীপুর জেলার কালীগঞ্জ থানার গামীপুর কালীগঞ্জ গ্রামের কামাল উদ্দিনের পুত্র ইব্রাহীম (৩৫)। শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়- মাদক ব্যবসায়ী আব্বাস মিয়া তার বসত ঘরে প্রাণ আর এফ এলে চাকরিরত ইব্রাহীম এর নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। স্থানীয় লোকজনের বিষয়টি চোখে পড়লে কৌশলে তাদেরকে হাতে নাতে আটক করে।
পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাশেম ও এস আই ইকবাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে ও ১ পিছ ইয়াবা উদ্ধার করে।
পরে তাদেরকে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের নিকট-নিয়ে গেলে তিনি আটককৃত মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীকে ১ বছর করে জেল ও ৫০ টাকা করে জরিমানা করেন।
তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইউএনও মোঃ নাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন- হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন