নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মোছাঃ লায়লা আক্তার (২২) নামে মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। লায়লা আক্তার জেলার চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছ গ্রামের শহিদুল ইসলামে স্ত্রী।
র্যাব জানায়, এর আগে দুপুরে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল চুনারুঘাটের সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা হতে মিতালী নামক একটি যাত্রীবাহী বাসযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি চুনারুঘাটের মহাসড়কের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে মিতালী বাসকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশীকালে হাত ব্যাগ গাড়ীর সিটের নিচে রেখে পালানোর চেষ্টাকালে লায়লা আক্তারকে আটক করা হয়। তাৎক্ষণিক ওই ব্যাগ থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- টকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে-ড. জহিরুল হক
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন