শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পবিত্র জশ্নে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে ধর্মীয় আলোচনা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা শেখ সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি এম এ হান্নান। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির, মাওলানা মুজিবুর রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে শান্তি, মানবতা, ন্যায় ও সম্প্রীতির পথে চলার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শায়েস্তাগঞ্জের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলকে ঘিরে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরও পড়ুন- প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন