নিজস্ব প্রতিনিধি॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাড়েকোনা গ্রামের সারু মিয়ার ছেলে হিরন মিয়া (২২), কালিচং গ্রামের মৃত কবির মিয়ার ছেলে মোঃ বায়েজিন মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর (শ্যামপুর) গ্রামের মোঃ আলফু মিয়ার ছেলে মোঃ সাকিব মিয়া ওরফে সুমন মিয়া (২৩)।
র্যাব সূত্র জানায়, এর আগে সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুনারুঘাট এলাকা হতে একটি কালো রংয়ের হায়েস গাড়িযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ সিলেটের দিকে যাচ্ছে।
ওই সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি নবীগঞ্জে মহাসড়কে রুস্তমপুর টোল প্লাজার পাশে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে হায়েস গাড়ি সংকেত দিয়ে থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক গাড়ির ভেতরে রাখা ২৬ কেজি গাঁজা ও হায়েস গাড়িসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- ১৫ কেজি গাঁজাসহ চার কারবারি গ্রেফতার
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন